BDLandPro
দ্রুত ইনস্টল ও স্বয়ংক্রিয় আপডেট
Web Tools
ভূমি বিষয়ক সরকারি লিংক
BDLandPro — বাংলাদেশের জমি মাপার অ্যাপ ও অনলাইন ভূমি টুল
BDLandPro (আগের নাম LandPro) দিয়ে মৌজা ম্যাপে জমি মাপা, যেকোনো আকৃতির জমি ভাগ, Google Map ও Google Earth-এ মৌজা নকশা (KMZ), খতিয়ান-হিস্যা, ওয়ারিশ বণ্টন এবং শতক-কাঠা-বিঘা-আনা-গণ্ডার হিসাব—সব এক জায়গায়, বাংলায়। ওয়েবসাইটে ব্যবহার করুন অথবা Android অ্যাপ নামান।
সাধারণ জিজ্ঞাসা
BDLandPro কী?
BDLandPro বাংলাদেশের জমি-সংক্রান্ত হিসাব ও নকশার কাজের জন্য একটি বাংলা প্ল্যাটফর্ম: মৌজা ম্যাপে জমি মাপা, জমি ভাগ, Google Map-এ মৌজা ও KMZ, খতিয়ান-হিস্যা, ওয়ারিশ বণ্টন এবং জমির একক রূপান্তর। ওয়েবসাইট ও Android অ্যাপ—দুটোতেই চলে।
BDLandPro কি আগে LandPro নামে ছিল?
হ্যাঁ। শুরুতে এর নাম ছিল LandPro; এখন একই প্ল্যাটফর্ম BDLandPro নামে চলছে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট শুধু bdlandpro.com—একই রকম নামের অন্য কোনো অ্যাপ বা ওয়েবসাইটের সাথে BDLandPro-এর কোনো সম্পর্ক নেই।
BDLandPro অ্যাপ কোথা থেকে নামাব?
Android অ্যাপটি bdlandpro.com/app-download/ পেজ থেকে নামান; সেখানে ছবিসহ ইনস্টলের সহজ নিয়ম আছে।
BDLandPro কি ফ্রি?
জমি পরিমাপ ক্যালকুলেটর, জমির একক কনভার্টার, হিস্যা ও ওয়ারিশ ক্যালকুলেটরের মতো অনেক টুল বিনামূল্যে ব্যবহার করা যায়। মৌজা ম্যাপ মাপা ও জমি ভাগের মতো প্রিমিয়াম টুলের জন্য লগইন করতে হয়; সুবিধা ও প্ল্যানের বিস্তারিত প্রাইস পেজে।
BDLandPro কি সরকারি ওয়েবসাইট?
না। BDLandPro একটি বেসরকারি প্ল্যাটফর্ম, যা জমির হিসাব ও নকশার কাজ সহজ করে। খতিয়ান, নামজারি বা মৌজা ম্যাপের সরকারি সেবার জন্য ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।